হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮এপ্রিল মঙ্গলবার সকালে ১ বৈশাখ-১৪২১ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আযুব আলী,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সেলিনা সারোয়ার।বক্তব্য রাখেন- আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মুছলেহ উদ্দিন,প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালিব প্রমূখ।
হোসেনপুরে পরিকল্পনা বিষায়ক পরামর্শ সভা অনুষ্টিত

কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে চর-জামাইল নরসুন্দা খাল উপ-প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা বিষায়ক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে ৮এপ্রিল মঙ্গলবার জামাইল কমিনিউটি ক্লিনিক প্রাঙ্গনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নায়ন প্রকল্পের আওতায় নরসুন্দা খাল উপ-প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা বিষায়ক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিষ্টেন্ড ইঞ্জিনিয়ার মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আবু ইউসুফ, উপ সহকারী প্রকৌশলী আব্দুল হক ,সিইও মোঃ মিজান,মোঃ উবায়দুল্লাহ,সিও মোঃ মোরসালিন মুন্না।বক্তব্য রাখেন-মোঃ ইব্রাহিম খলিল সোহাগ,মোঃ মকবুল হোসেন মোঃ বাদল মিয়া প্রমূখ।




