ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীর স্বাস্থ্যকর্মীদের মাঝে ল্যাপটপ ও ট্যাব বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ৮:০১ অপরাহ্ণ

7-4-14চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : উপজেলার গ্রামীণ জনপদের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌছে দিতে চিতলমারীর ১৮ জন স্বাস্থ্যকর্মীকে ল্যাপটপ ও ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১.৩০ মিনিটে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়াম ভবণে এ ল্যাপটপ ও ট্যাপ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, চিকিৎসা সেবা দ্রুত মানুষের কাছে পৌছে দিতে এসব ইলেকট্রনিক্স সামগ্রী ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে প্রদান করা হয়। গ্রাম বাংলার স্বাস্থ্য সেবার প্রকৃত চিত্র তুলে ধরতে সরকার স্বাস্থ্য বিভাগকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন কমিউনিটি ক্লিনিকে বসে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারবেন। জানতে পারবে চিকিৎসা সেবার সব ধরনের তথ্য। এ সময় চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পৎ পঃ কর্মকর্তা মেডিকেল অফিসার ডাঃ মিঠুন কুমার মলি­কের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ ফরহাদুল ইসলাম তুহিন, ডাঃ মুকুল কুমার মজুমদার, স্যানিটারী অফিসার বিজয় কুমার মন্ডল, প্রধান সহকারী শেখ মহিউদ্দিন প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!