চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়ায় পল্লী বিদ্যুতের সর্ট-সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে যাওয়া পান বরজের মালিকরা ক্ষতিপুূরন ও পানচাষের এলাকা থেকে বিদ্যুতের ফিউজ সরিয়ে নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন এবং স্মারক লিপি পেশ করেছেন। ৬ এপ্রিল রবিবার বেলা ১১টায় প্রেসক্লাব চুয়াডাঙ্গার হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত কৃষক আবুল বাসার লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে পাঠ করে শোনান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, রবিউল ইসলাম, দ্বীন ইসলাম, রোকনুজ্জামান, ফুরাদ মিয়া, বিশু মিয়া, নুরুজ্জামান, মিলটন, পচা মÐল, মিন্টু মিয়া, রবিউল ইসলাম প্রমুখ।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, আগামী তিন দিনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবাররা আমরণ অনশন শুরু করবেন।
সংবাদ সম্মেলন শেষে ক্ষতিগৃস্থ কৃষকরা ক্ষতিপুরণসহ ৪ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন। স্মারকলিপিটি গ্রহন করেন সিনিয়র সহকারী কমিশনার নাফিসা সুলতানা।
উল্লেখ্য, গত ২৯ মার্চ সকালে বিদ্যুতের সর্ট-সার্কিট থেকে সৃস্ট আগুনে ১৪ কৃষকের পানবরজ ভষ্মিভুত হয়। এতে তাদের ৫০ লক্ষ্যাধীক টাকর ক্ষতি হয়। অন্যদিকে গত বছর ২০ মার্চ একই ঘটনায় আকুন্দবারির কয়েকশ বিঘা জমির পান পুড়ে যায়।




