ads

রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেরি উদ্ধারে ২ কোটি টাকা ব্যয়ে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ

ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে উদ্ধার করার জন্য মৌখিকভাবে চুক্তি করা হয়েছে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে। পাঁচটি শক্তিশালী উইন্স ট্রাক দিয়ে ৫০ জন শ্রমিক উদ্ধারকাজে অংশগ্রহণ করবেন। এতে প্রায় দুই কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

৩১ অক্টোবর রবিবার জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও বদিউল আলম ফেরি আমানত শাহ তোলার মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল (সোমবার) বিকেলের দিকে আমানত শাহ ফেরি তোলার জন্য সব ধরনের (ইকোইভমেন্ট) যন্ত্রাংশ নিয়ে পৌঁছাবে উদ্ধারকারী টিম। প্রথম দিকে ডুবুরিরা দেখবেন, এবং পরে তাদের মন্তব্যের ওপর ভিত্তি করে ফেরিটি তোলার প্রস্তুতি নেওয়া হবে।

বদিউল আলম আরোও বলেন, ‘সকালে বিআইডব্লিউটিএর হেড অফিসে এ নিয়ে প্রথম সভা হয়েছে। ফেরি উদ্ধারে আমরা আমাদের চুক্তির দুই কোটি টাকার কথা জানিয়ে দিয়েছে। দুপুরের পর চেয়ারম্যানসহ বিআইডব্লিউটিএর সব কর্মকর্তর আরেকটি সভা হবে। এরপর বিকেলে চুক্তিতে স্বাক্ষর হবে। প্রাথমিকভাবে তাঁরা আমাদের নিশ্চিত করেছেন ফেরি উদ্ধারের কাজ আমরা পাচ্ছি।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে তিনতলাবিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Need Ads
error: কপি হবে না!