ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চল। মেঘালয় থেকে ১২ কিমি দূরে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে কেঁপেছে ভারতও। ১৬ ডিসেম্বর সোমবার রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ড নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

Shamol Bangla Ads

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২০৮ কিমি দূরে।[]রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪।

ভূমিকম্পের ফলে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

এর আগে গত ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সেদিন ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে অনুভূত হওয়া ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

Need Ads
error: কপি হবে না!