কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৫ বিএনপির নেতাকর্মীকে। ৫ এপ্রিল শনিবার সকালে সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট সড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্য হলেন- দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল, উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) শ্যামল চক্রবর্তী। এসআই কামাল ও এসআই সাইদুর রহমান দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আটক হওয়া বিএনপির ৫ নেতাকর্মীর পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোরশেদ পারভেজ জানান, বিএনপির নেতাকর্মীরা মানববন্ধনের নামে মহাসড়কে এসে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।
এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ইট-পাটকেলের আঘাতে এসআই সাইদুরের মাথা ফেটে যায়। অন্য দুই জনও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাকা গুলি ছুঁড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।




