ads

শনিবার , ৭ আগস্ট ২০২১ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে ৩ জন করোনায় ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। ৭ আগস্ট শনিবার মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন ওই তথ্য জানান। তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ৪৯৭ চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

Shamol Bangla Ads

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালু সিংহ (৬০), নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫), পূর্বধলার আব্দুল কাদের (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার সরফুন্নাহার (৬৫), রতন মিঞা (৩৫), ইয়াকুব আলী (৬৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), ভালুকার রমিজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০), শেরপুর সদরের হালিমা খাতুন (৬৫) ও জামালপির বকসিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।

Shamol Bangla Ads

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৪৬৬টি নমুনা পরীক্ষা করে নতুন ১৩৭ জন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ।

Need Ads