আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসীম সরদার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান জসীম সরদার। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন সান্টু, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, আ’লীগ নেতা আঃ জলিল মিয়া, আলতাফ হোসেন খান, মহিলা আ’লীগ নেত্রী মমতাজ বেগম, জাহানারা জাকির, যুবলীগ নেতা কুদ্দুস মোল্লা, করিম খান, আনিস সরদার, আঃ রাজ্জাক, আনোয়ার হোসেন, ব্যবসায়ী ইদ্রিস সরদার, হিমু পাইক, গৈলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মুরাদ খান, রাসেল, সজিব, রাব্বী, সাদ্দাম প্রমুখ।




