ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় চিকিত্সকের রহস্যজনক মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ৫:১৭ অপরাহ্ণ

mitthdfdufতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিত্সকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ৫ এপ্রিল শনিবার সকালে ডাঃ মোঃ হাসিবুল হাসান ইমু (৩৮) নামের ওই চিকিত্সকের মৃতদেহ হাসপাতালের ডরমিটরির একটি বন্ধ কক্ষ থেকে উদ্ধার করেছে।

Shamol Bangla Ads

কুমিল­া মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হাবিব আবদুল­া সোহেল জানান, ডাঃ হাসিবুল হাসান ইমু হাসপাতালের মেডিসিন বিভাগের আউটডোর এর মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করতেন। বুধবার তিনি ডিউটি শেষে হাসপাতাল ছেড়ে গেলে পরবর্তিতে আর আসেননি। শনিবার সকালে তার পাশের কক্ষের ডাক্তাররা ডাঃ ইমুর কক্ষ থেকে দূর্গন্ধ পেয়ে তাকে অবহিত করেন। তিনি পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ এসে কক্ষের ভিতর থেকে ইমুর মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে কুমিল­া জেলা পুলিশের সদর সার্কেলের এএসপি জাহাঙ্গীর আলম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের ব্যবস্থা করেছি। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ডাঃ ইমুর বাড়ী পাবনায়। বর্তমানে তার পরিবার ঢাকার ৫৬ সবুজ বাগে বসবাস করছেন।

Need Ads
error: কপি হবে না!