ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়িতে সন্ত্রাসীদের গুলিতে আদিবাসী যুবক নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ৭:৪৭ অপরাহ্ণ

PPcUPUcPPমো. আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক জন নিহত এবং অপর একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত জেএসএস কর্মীর নাম নারায়ন চাকমা(২৫) পিতা অজ্ঞাত। আহত জীতেন চাকমা (২২) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ৫ মার্চ দুপুর মাড়ে ১২টার দিকে সদর বেলতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে আহত চিকিৎসাধীন অবস্থায় জীতেন চাকমা জানান, নারায়ন মার্মাসহ আমরা দুই জনে ধুরুং খালের পাড়ে বসে ছিলাম। এমন সময় উঁচু পাহাড় থেকে গুলির আওয়াজ শুনতে পাই। দৌঁড়ে পালাতে লাগলেই আবারো গুলি এসে আমার ডান হাতে লাগে। এরি মধ্যে তাকিয়ে দেখি নারায়ন মার্মা মাটিতে লুটে পড়ে আছে। এলাকার সন্ত্রাসীরাই তাদের উপড় গুলি করেছে বলে জীতেন চাকমা জানান। এদিকে পুলিশ ও স্থানীয়রা লাশ উদ্ধার করেছে। লক্ষ্মীছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই বাহার জানান, সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে। কেউ যদি অভিযোগ নিয়ে আসে তার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!