ads

শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৫ ও ২১ আগস্টের কুশীলবরা এখনও সক্রিয় : কাদের

খবর টি পড়েছেন : ১৫২
১৫ ও ২১ আগস্টের কুশীলবরা এখনও সক্রিয় : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ১৫ ও ২১ আগস্টের কুশীলবরা এখনও সক্রিয়। এখনও তাদের ষড়যন্ত্রের নীলনক্সা চলছে। জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম রাজনৈতিক হত্যাকা-। জগতে আর কোন হত্যাকা-ে নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়নি, অবলা নারীকে হত্যা করা হয়নি। টার্গেট করা হয়নি অন্তঃসত্ত্বা নারীকে।
তিনি বলেন, সে সময় বিদেশে ছিলেন বলেই প্রাণে বেঁচে যান আমাদের আশার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা। সেদিন তাঁরা বেঁচে গিয়েছিলেন বলেই আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কলঙ্কমুক্ত হয়েছে দেশ।

Shamol Bangla Ads

১৫ আগস্টের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞ এবং পরবর্তীতে ২১ আগস্টের গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ১৫ আগস্টের প্রধান টার্গেট ছিল আমাদের ভৌগোলিক মুক্তির স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একুশে আগস্টে প্রধান টার্গেট ছিলেন আমাদের অর্থনৈতিক মুক্তির স্থপতি শেখ হাসিনা। আর এই দুটি ঘটনার কুশীলবরা এখনও সক্রিয়। তাদের ষড়যন্ত্রের নীলনক্সা এখনও চলছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী এম তাজুল ইসলাম, স্থানীয় বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫ আগস্ট বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনের জন্য… পরবর্তী সংবাদ জাতীয় শোক দিবস আজ : বাঙালির সবচেয়ে বেদনার…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads