মোঃ আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : উচ্চ ফলনশীল উফশী পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাটপচন প্রকল্পের আওতায় ৪ মে রবিবার বগুড়ার গাবতলীতে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাটমন্ত্রনালয়ের আয়োজনে দিনব্যাপি পাটচাষী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মুনিরা সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা স.ম মিফতাহুল বারী, মুখ্য পরিদর্শক মকবুল হোসেন, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১’শ জন পাটচাষী অংশ গ্রহন করে।




