মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক শাহ মো. রাজন (২৯) নিখোঁজ হওয়ার ৭ দিন পর উপজেলার কুড়ানিয়ার চর এলাকা থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ২ এপ্রিল বুধবার সকালে মধুখালী থানা পুলিশ মোবাইল এর কললিষ্ট অনুসরণ করে ঐ গ্রামের আরমান (২২) পিতা- রাজু সেক কে গ্রেপ্তার করে। আরমানের স্বীকারোক্তি অনুযায়ী ফরিদপুর চিনিকলের নওপাড়া আখ ক্রয় কেন্দ্রের অদুরে একটি পুকুর পাড়ের বাগান থেকে মাটিচাঁপা দেওয়া রাজনের গলিত লাশ উদ্ধার করা হয়। উলেখ্য যে, গত ২৭ মার্চ রাজন নিখোঁজ হয় এবং পরদিন শুক্রবার বিকালে তার ব্যবহৃত মোটর সাইকেলটি উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর স্মশান ঘাট সংলগ্ন মধুমতি নদীতে পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে পুলিশের সাথে যোগাযোগ করা হলে এসআই মওদুত আহম্মেদ জানান প্রাথমিকভাবে পুলিশের ধারণা পূর্ব শত্র“তার জেরে এই হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।।




