ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৮, ২০১৪ ৮:২৫ অপরাহ্ণ

Hottaপাবনা প্রতিনিধি : পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরে পূর্ব বিরোধের জের ধরে মিলন হোসেন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ৭ জানুয়ারী মঙ্গলবার রাত ১০ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত মিলন ওই মহল্লার গোলাম মোস্তফার ছেলে।

Shamol Bangla Ads

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, শহরের কাজ শেষ করে মিলন বাড়ী ফিরছিল। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তরা মিলনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত মিলনের চিৎকারে স্থানীয়রা ছুঁটে এসে তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে মিলন মারা যায়।
ওসি হানিফুল আরও জানান, নিহত মিলনের লাশ ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডটি পূর্ব শক্রতার জের ধরে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!