ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম সেমিফাইনালে মুখোমুখি লঙ্কা-উইন্ডিজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১:০০ অপরাহ্ণ

WIশ্যামলবাংলা স্পোর্টস : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দুই দল এবার মুখোমুখি হচ্ছে সেমি ফাইনালেই। ফর্মের তুঙ্গে থাকা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে মিলছে প্রবল প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত। ৩ এপ্রিল বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে মেয়েদের সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ পর্যায়ের সবগুলো ম্যাচ মিরপুরেই খেলায় বাড়তি সুবিধা পাওয়ার কথা শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে দলটি। অস্ট্রেলিয়ার সঙ্গে বাঁচা-মরার লড়াইয়ে অসাধারণ জয় দিয়ে ঘুরে দাঁড়ায় ড্যারেন স্যামির দলটি। স্বাগতিক বাংলাদেশকে হারানোর পর কোয়ার্টার-ফাইনালে পরিণত হওয়া শেষ ম্যাচে পাকিস্তানকে গুড়িয়ে দেয় উইন্ডিজ। তারা স্বপ্ন দেখছে শিরোপা ধরে রাখার। আর এতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক ড্যারেন স্যামি। টি-টোয়েন্টিতে ২ দল এর আগে ৫বার মুখোমুখি হয়েছে। প্রথম ৪ টিতে শ্রীলঙ্কা জিতলেও শেষটি অর্থাৎ গতবারের ফাইনালে স্বাগতিকদের হৃদয় ভেঙে জিতেছিল ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ। এবার তার পুনরাবৃত্তি চান তিনি।

Shamol Bangla Ads

SLতবে পিছিয়ে নেই গতবারের রানার্সআপ শ্রীলঙ্কাও। নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। মাঝখানের এক সপ্তাহের বিরতি ছাড়া দুই মাস ধরে বাংলাদেশেই আছে দুবারের রানার্সআপ দলটি। অজন্তা মেন্ডিসের বদলে দলে ফিরে মাত্র ৩ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। অফস্পিনার সচিত্রা সেনানায়েকেও আছেন ছন্দেই। নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গার উপস্থিতিতে পেস আক্রমণও যথেষ্ট ধারালো। অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরার মতো অলরাউন্ডারদের উপস্থিতিতে দলের ভারসাম্যও অনন্য। গত এশিয়া কাপের শিরোপা জেতার পথে পাকিস্তানকে দু’বার আর ভারতকে একবার হারিয়েছিল শ্রীলঙ্কা। ‘কন্ডিশন’ সম্পর্কেও স্পষ্ট ধারণা আছে তাদের। তাই চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরা নিয়ে খুব একটা দুর্ভাবনা নেই তাদের। দুই ব্যাটিং কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার এটাই শেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দুজনই। তাদের বিদায়টাকে ফাইনালের মাধ্যমেই স্মরণীয় করে রাখতে চাইবে শ্রীলঙ্কা।

Need Ads
error: কপি হবে না!