ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাট উপজেলার ৩টি ইউনিয়নে ৪টি পাকা রাস্তা ও ১টি ভবনের ফলক উন্মোচন করেন এমপি শাহরিয়ার আলম

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩, ২০১৪ ৭:৪৯ অপরাহ্ণ

CHচারঘাট (রাজশাহী) প্রতিনিধি : অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, চারঘাট উপজেলায় ২০২১ সালের মধ্যে সকল বাড়িতে বাড়িতে  বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন অসমাপ্ত কাজগুলো সম্পূর্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং বর্তমান শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলার অনুমপপুর তজিরমোড় এলাকায় রাস্তা উদ্বোধনের সময় পথসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলম এ কথাগুলো বলেন। সকালে চারঘাট উপজেলার মিয়াপুর মোন্তাজের বাড়ী থেকে তজিরমোড় মোজাম্মেলের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন ৫০০ মিটার ২৬ লক্ষ ৬৬ হাজার ৮ শত ৫৬ টাকা ব্যয়ে, অনুপমপুর হতে দোশ মোড় ভায়া বুধিরহাট পর্যন্ত রাস্তা উন্নয়ন ১৩৭৩ মিটার ৭০ লক্ষ ৯২ হাজার ৯শত ৪০ টাকা ব্যয়ে, মিয়াপুর থেকে মুংলী ভায়া অনুপমপুর ১ কিলোমিটার পর্যন্ত রাস্তা উন্নয়ন ৫১ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে, নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর আব্দুলের বাড়ী থেকে আমিনুলের বাড়ী পর্যন্ত ৫০০ মিটার রাস্তা উন্নয়ন ২১ লক্ষ ৪৮ হাজার ২২ টাকা ব্যয়ে এবং ভায়ালক্ষীপুর প্রাথমিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবন নির্মাণের জন্য ৩৭ লক্ষ ৬৭ হাজার ৭ শত ১১ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চারঘাট (পিইডিপি-৩) প্রকল্প বাস্তবায়নে এলজিইডি চারঘাট, রাজশাহী চারটি রাস্তা ও একটি ভবনের নির্মাণের ফলক উন্মাচন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলম ।
এ সময় উপস্থিত ছিলেন , চারঘাট উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুন্নেসা, আ’লীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনছুর আলী, উপ সহকারী প্রকৌশলী কর্মকর্তা একেএম শহীদুল ইসলাম, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার গোলাম মোর্তুজা, ভায়ালক্ষীপুর বুধিরহাট কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, ভায়ালক্ষীপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, কৃষকলীগের সাঃ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আঃ মমিন, সাংবাদিকসহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।

Need Ads
error: কপি হবে না!