আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীসহ উপকূলীয় এলাকায় চৈত্রের তীব্র তাপদাহ। ভ্যাপসা গরম আর তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমে নিম্ন আয়ের পরিবারগুলো একটু জিরাতে আশ্রয় নিচ্ছে ছায়াবীথির তলে।
শ্রমজীবিদের তো নাভিশ্বাস ওঠার অবস্থা। বাতাস না থাকায় গরমটা তাই সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। বেড়ে গেছে শরবত ও কোমল পানীয় বিক্রির ধুম। পথের ধারের এই শরবত স্বাস্থ্যকর কি না, তা যাচাইয়ের চেষ্টাও নেই কারো। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময় সূর্য পৃথিবীর কাছাকাছি চলে আসে এবং তীব্র গরম অনুভূত হয়। বাতাসের আর্দ্রতা না থাকায় তাপমাত্রা বেড়ে গেছে। মাঝারি তাপ প্রবাহের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিই এই অতিরিক্ত গরমের অন্যতম কারণ। চিকিৎসকরা বলছেন, এই গরমে বেশিক্ষণ খোলা স্থানে থাকলে হিট স্ট্রোকের আশঙ্কা থাকে। তাদের মতে, ভ্যাপসা গরমে দেহ থেকে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়।
এ কারণে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে এবং প্রয়োজনে খাওয়ার স্যালাইন খেতে হবে।
গ্রামাঞ্চলের মাঠ-ঘাটও ফেটে চৌচির। এ অবস্থায় লোকজনের প্রত্যাশা এক পশলা বৃষ্টির। কিন্তু চৈত্রের তাপদাহে সেই কাঙ্খিত বৃষ্টির দেখা নেই।
দরিদ্র পরিবারগুলো জানায়, এই তীব্র গরমে সারাদিন ঘাটুনির পর রাতের ঘুমও ঠিকমত হচ্ছে না। অতিরিক্ত গরমে খেটে খাওয়া অনেকে কাজ না করে ঘরে অবস্থান করেন বলে জানালেন।
এমন গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিশু ও বৃদ্ধরা। তবে গরমের কারণে সৃষ্ট রোগ থেকে বাঁচতে বেশি বেশি পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আবহাওয়া অফিস বলছেন, বাতাসে জলীয় বাষ্পের বাড়তি উপস্থিতি ও সূর্যকরণ সরাসরি পড়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ভ্যাপসা গরমের ফলে ও বৃষ্টি না হওয়ার কারণে মশার উপদ্রব বেড়েছে। তবে মশার উপদ্রব না কমলে নি¤œ আয়ের পরিবারগুলো নানা রোগে আক্রান্ত হতে পারে। এ ব্যাপারে সরকারিভাবে মশা নিধনের ব্যবস্থা প্রয়োজন হলে সচেতন মহল মনে করেন।
আমতলীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে এইচ ,এসসি ,ও আলীম পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শুরু হয়েছে। আমতলী উপজেলার পাঁচ টি কলেজে ৮৯৪ জন ও ৬টি কারিগরি কলেজে ২১৭ জন ও মাদ্রাসা বোর্ডের অধীনে ৮ টি মাদ্রাসার ২২১ ছাত্র/ছাত্রী অংশগ্রহকরেছে।




