ads

বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণ শেখ হাসিনার সাথে না থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ৭৫২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২০ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। জনগণ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে না থাকে তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, এ বছরের শেষ নাগাদ অথবা আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বাংলাদেশে যারা বিশ্বাস করে না, জনগণকে শোষণ করতে রাজনীতি করে এবং অগ্নি সন্ত্রাস করে হত্যা করে, জনগণ তাদেরকে প্রত্যাখান করবে। এজন্য দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Shamol Bangla Ads

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এর আগে বিদ্যালয়ের শতবর্ষপূর্তি পালনে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বের হয়। এছাড়াও দিনটি পালনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে নৌকার জয় পরবর্তী সংবাদ শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি : তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads