চুয়াডাঙ্গা প্রতিনিধি : ৫ম ধাপের নির্বাচনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে বেসরকারী ভাবে প্রকাশ করা হয়েছে। এতে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন (আনারস) ১ লাখ ৪২ হাজার ৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহিদুল কাউনাইন টিলু (দোয়াত-কলম) পেয়েছেন ২৬ হাজার ৭৫ ভোট।

এর আগে নির্বাচন চলাকালে জাল ভোট প্রদান, কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি-জামায়াত সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে ১০৩টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৪০ হাজার ২৬৩ জন।




