ads

রবিবার , ১০ আগস্ট ২০১৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মামলা নিস্পত্তিতে মডেল ময়মনসিংহ জেলা জজ আদালত : সুরঞ্জিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ১০, ২০১৪ ২:০০ অপরাহ্ণ

Mymensingh Pic Judgeshipময়মনসিংহ প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত এমপি বলেছেন, ময়মনসিংহ আদালতে ৩৩ মাসে ৫৬ হাজার ৮২৫ মামলা নিস্পত্তি হওয়ার বিষয়টি সারা দেশের আইন ও বিচার বিভাগে এটি মডেল হিসেবে নিতে পারেন। যা কেবলমাত্র বিচারক, আইনজীবী এবং আদালতের কর্মচারীগণের সহযোগিতায় অল্প সময়ে বিপুল সংখ্যক মামলার নিস্পত্তি সম্ভব হয়েছে। তিনি ৯ আগষ্ট শনিবার বিকেলে জেলা দায়রা জজ আদালত মিলনায়তনে বিচারাধীন মামলা দ্রুত নিস্পত্তির পদ্ধতি ও প্রয়োগ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, গণতন্ত্র রক্ষার কবচ হচ্ছে আইনের শাসন। আইনের শাসন ও গণতন্ত্র একসাথে চলতে হবে, একটি আরেকটির পরিপূরক। তিনি আরও বলেন, স্বাধীন বিচার ব্যবস্থার স্বপ্ন ছিল আ’লীগের এবং সেই স্বপ্ন বাস্তবায়ন আ’লীগই করেছে। সুরঞ্জিত সেন গুপ্ত আরও বলেন, বিচার ব্যবস্থাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এটি সাংবিধানিক কাজ।
জেলা জজ মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদীয় কমিটির সদস্য বেগম সাহারা খাতুন এমপি, মো. সামসুল হক টুকু এমপি, আব্দুল মজিদ খান এমপি, ত্লাুকদার মো. ইউনুস এমপি, জিয়াউল হক মৃধা এমপি, বেগম সফুরা এমপি, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব হেলাল চৌধুরী, ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!