রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ২৯ মার্চ শনিবার ২৯ মার্চ সকাল ১০টার দিকে শহরস্থ মরহুম আমিন উল্যা পৌর চেয়ারম্যান মার্কেটের সামনে, সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন সড়কের পুর্ব পাশে গণসচেতনতা সৃষ্টি লক্ষে দুনীতি প্রতিরোধ সপ্তাহ’১৪ উপলক্ষে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানকে ব্যানারে ধারন করে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা.মোঃ মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক ওবায়েদ উল্যা, সহ-সভাপতি মোঃ শাহজাহান, নির্বাহী সদস্য নাজমা আরা ওয়াহিদ,উপজেলা কে.ডি.এইচ ওপেন স্কাউটসের সভাপতি মোঃ হুমায়ন কবির, রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মনির হোসেন বাবুল, সাধারন সম্পাদক পাটওয়ারী হোসেন শরীফ প্রমুখ। মানব বন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পাশাপাশি উপজেলা কে. ডি. এইচ ওপেন স্কাউটস সদস্যবৃন্দসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে সবাই শ্লোগান তোলেন, ‘দুর্নীতি সইব না, করব না মানব না’।




