এম, এ করিম মিষ্টার, নীলফামারী : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জনগণের কাছে প্রতিশ্রুতি দেযা সহজ কিন্ত রক্ষা করা কঠিন। আ’লীগের নেতা-কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে। তাই এ দলের সাথে জড়িত নেতা-কর্মীরা জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে। শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে এক গণসংবর্ধনা ানুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। সংবর্ধনা কমিটির আহবায়ক অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে সৈয়দপুরবাসীর পক্ষ থেকে সঙস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, সৈয়দপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ও ভাইস চেয়ারম্যান আজমল সরকারকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা যুদ্ধে সৈয়দপুরের সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপরেই সৈয়দপুরের আপামর জনসাধারণ নব-নির্বাচিত ওই চার প্রতিনিধির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সংবর্ধনা ানুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি আব্বাস আলী সরকার, সাবেক পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কলামিষ্ট ও মানবাধিকার কর্মী আশরাফুল হক বাবু, পৌর জাপার সভাপতি মোস্তফা কামাল, সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোকছেদুল মোমিন, ২২টি উর্দুভাষী ক্যাম্পের পক্ষে উর্দু কবি মাজেদ ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান লিটনপ্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন নব-নির্বাচিত বিরোধী দলের হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, সৈয়দপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, ভাইস চেয়ারম্যান আজমল সরকার।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বিরোধী দলের মতো আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতি করেনা। আ’লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আমরা দেশের উন্নয়নে এ রাজনীতি করতে চাই। তিনি সৈয়দপুরের মানুষের বিভিন্ন সমস্যা, দাবির কথা উলে¬খ করে বলেন, দ্রুত পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে। পরে ওই মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশবরেণ্য সঙ্গীত শিল্পী হায়দার আলী সঙ্গীত পরিবেশন করেন।




