ads

বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৫, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের লাখো হজযাত্রী। ইহরাম পরিহিত লাখো হজযাত্রীর পদচারণায় এরই মধ্যে মুখর হয়ে উঠেছে পুণ্যভূমি মক্কা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে পবিত্র আরাফার পাহাড় ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত এখন।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার (৯ জিলহজ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হজযাত্রীরা হজের প্রধান রোকন-আরাফায় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে তারা মিনায় রাত কাটিয়েছেন, মিনায় অবস্থানের মাধ্যমেই শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা।

হজের অংশ হিসেবে হজযাত্রীরা ৮ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাঈ, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে পাঁচদিনের হজের কার্যক্রম শেষ হবে।

Shamol Bangla Ads

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমানের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী গন্তব্যে পৌঁছেছেন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মৃত্যু হয়েছে নীলফামারীর সৈয়দপুরের মো. জাহিদুল ইসলাম (৫৯)-এর, যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কায় ইন্তেকাল করেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!