ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচনে ভোলার ৭ উপজেলার ৭৮ প্রার্থীর মধ্যে ৪৭ জন জামানত হারাতে বসেছেন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৯, ২০১৪ ৬:৪০ অপরাহ্ণ

Upzila 2ভোলা প্রতিনিধি : চার দফায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার ৭ উপজেলার ৭৮ প্রার্থীর মধ্যে ৪৭ জন জামানত হারাতে বসেছেন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৮ প্রার্থীর মধ্যে ৫ জন, দৌলতখান উপজেলার ১১ প্রার্থীর মধ্যে ৮ জন, বোরহানউদ্দিন উপজেলার ৭ প্রার্থীর মধ্যে ২ জন, তজুমদ্দিন উপজেলার ১৪ প্রার্থীর মধ্যে ৮ জন, লালমোহন উপজেলার ১৮ প্রার্থীর মধ্যে ১৩ জন, চরফ্যাশন উপজেলার ৯ প্রার্থীর মধ্যে ৬ জন ও মনপুরা উপজেলার ১১ প্রার্থীর মধ্যে ৫ জন। নির্বাচনে কাস্টিং ভোটের আটভাগের এক ভাগ ভোটও না পাওয়ায় এসব প্রার্থীর জামানাত রক্ষা হচ্ছে না। জেলা নির্বাচন অফিসে আসা ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন কর্মকর্তা জিয়ায়ুর রহমান জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনে কোন প্রার্থী প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ না পেলে ওই প্রার্থীর জামনাত বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলায় ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ৩ জন। এরা হলেন- মো: ফারুক মিয়া (৯৯৪৩ ভোট), বিল¬াল খান (৫৬৯ ভোট) ও মিজানুর রহমান (৬১১৫ ভোট)। ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ১ জন। তিনি হলেন- অধ্যক্ষ রুহুল আমিন (১১৩২৮ ভোট)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ১জন। তিনি হলেন- এড. সাজেদা আখতার (৮৭৩৬ ভোট)। সদর উপজেলায় ২লাখ ৬৫ হাজার ৬৫১ ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে বৈধ ভোট কাস্টিং হয়েছে ১৭২৯৮৫, ভাইস চেয়ারম্যান পদে ১৭২৩৪০ ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ১৬৯৮৮১ ভোট।
দৌলতখান উপজেলায় ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ৩ জন। এরা হলেন- মামুনুর রশিদ বাবুল (৪১৩৭-ভোট), জহুরুল ইসলাম খুশবু (১৫৯৩-ভোট) ও শেখ ফরিদ (১৯৩২-ভোট)। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ৩ জন। এরা হলেন- আবদুল অদুদ (৩৮২৯-ভোট), আবু হেনা রিয়াজ (৫৪৮৪-ভোট) ও মোঃ মনির হোসেন (৭৪৭৫-ভোট)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ২জন। এরা হলেন- মোসা. মোর্শেদা খাতুন নাছরিন (৫৬৮৫-ভোট) ও রীনা বেগম (২৬৫-ভোট)। দৌলতখান উপজেলায় ১ লাখ ৬৬ হাজার ৩১ ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে বৈধ ভোট কাস্টিং হয়েছে ৬৫২৭১, ভাইস চেয়ারম্যান পদে ৬৪০৮৭ ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৬২৭০৬ ভোট।
বোরহানউদ্দিন উপজেলায় ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ২ জন। এরা হলেন- মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া (৯০৫৯-ভোট) ও মোঃ অহিদ চৌধুরী (১০৭-ভোট)। তবে এ উপজেলায় ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর ও ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর কেউই জামানত হারায়নি। বোরহানউদ্দিন উপজেলায় ১ লাখ ৪৬ হাজার ৯৮৫ ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে বৈধ ভোট কাস্টিং হয়েছে ১০০১৫৯, ভাইস চেয়ারম্যান পদে ৯৮৪৩২ ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৯৭৯৯৬ ভোট।
তজুমদ্দিন উপজেলায় ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ৪ জন। এরা হলেন- ফকরুল আলম জাহাঙ্গির (১৩৭-ভোট), এ্যাড. আমিরুল ইসলাম বাছেদ (৮৯২-ভোট), গোলাম মোস্তফা মিন্টু (২৪৪৩-ভোট), মোস্তাফিজুর রহমান (১৪-ভোট)। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ৩ জন। এরা হলেন- মোঃ ফরিদ উদ্দিন তালুকদার (৩৭-ভোট), মোঃ রুহুল আমিন (৩২৭-ভোট) ও শাহাদাত হোসেন পাটওয়ারী (২৯৮৬-ভোট)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ১জন। তিনি হলেন- ফরিদা ইয়াছমিন (৫৩৭৭-ভোট)। তজুমদ্দিন উপজেলায় ৭৪ হাজার ১৯৮ ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে বৈধ ভোট কাস্টিং হয়েছে ৪৮১৭৮, ভাইস চেয়ারম্যান পদে ৪৭২৭০ ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৪৭২১০ ভোট।
লালমোহন উপজেলায় ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ৪ জন। এরা হলেন- শফিকুল ইসলাম বাবুল (৬২০০ ভোট), আকতারুজ্জামান টিটব (৬১৩৩ ভোট), আক্তার হোসেন (০৮ ভোট) ও আনোয়ারুল ইসলাম রিপন (০৫ ভোট)। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ৭ জন। এরা হলেন- মিজানুর রহমান হাওলাদার (১০৮১৯ ভোট), মোঃ শাহাবুদ্দিন রিপন (২৫৫৮ ভোট), একেএম শহিদুল্যাহ (৪১ ভোট), আবদুল হান্নান (১১ ভোট), আবুল হাছান রিমন (১৭ ভোট) ও সাহাবুদ্দিন হাওলাদার (৪৮ ভোট)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ২জন। এরা হলেন- ফেরদাউছ আরা (৩৯ ভোট) ও সালমা জাহান (২৭ ভোট)। লালমোহন উপজেলায় ১ লাখ ৮০ হাজার ৫১৮ জন ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে বৈধ ভোট কাস্টিং হয়েছে ৮৮২৭৯, ভাইস চেয়ারম্যান পদে ৮৬৭৪৩ ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৮৪২২৬ ভোট।
চরফ্যাশন উপজেলায় ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ২ জন। এরা হলেন- আলমগীর মালতিয়া (১৩৩০৮-ভোট), রাবিয়া বেগম (৪৩৭-ভোট)। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ৩ জন। এরা হলেন- মোঃ আবদুল আল নোমান (৬২৪৭-ভোট), মোঃ মিজানুর রহমান (৫০৩-ভোট) ও মোঃ মোস্তফা কামাল (১২৯৯৯-ভোট)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ১জন। তিনি হলেন- নাজমুন নাহার রিনা (১৬৫৫৩-ভোট)। চরফ্যাশন উপজেলায় ২ লাখ ৭১হাজার ৫৭৮ ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে বৈধ ভোট কাস্টিং হয়েছে ১৫৮৬৮৭, ভাইস চেয়ারম্যান পদে ১৫৫৩৭২ ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ১৫৪৮৪২ ভোট।
মনপুরা উপজেলায় ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ৪ জন। এরা হলেন- এরফান উল্যাহ চৌধুরী (২০-ভোট), জোবায়ের হাসান চৌধুরী (১১-ভোট), মোঃ সামস উদ্দিন চৌধুরী (১১১২-ভোট) ও রাকিবুল হাসান চৌধুরী (০০-ভোট)। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর কেউই জামানত হারায়নি । এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে জামানত হারাতে বসেছেন ১জন। তিনি হলেন- পারভিন আক্তার (৮৩৩-ভোট)। মনপুরা উপজেলায় ৪৪ হাজার ৯৬৮ ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে বৈধ ভোট কাস্টিং হয়েছে ৩২২১৯, ভাইস চেয়ারম্যান পদে ৩১৯১১ ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩১৯৮২ ভোট।

Need Ads
error: কপি হবে না!