রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৪ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। ‘দূর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকবে সারাক্ষণ’ এ প্রতিপাদ্যে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের নেতৃত্বে সচেতনতামূলক র্যালী রামুর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে প্রশাসনিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নানা পেশাজীবি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এর পরে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শওকত হোসেন, নারিকেল বীজ বাগানের উদ্যানতত্ত¡বিদ এ বি এম শাহ এমরান, এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া ম্যানেজার সালামত উল্লাহ, এডমিন প্রæ মে, ফিল্ড অফিসার অর্চনা পাল প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মহান স্বাধীনতা দিবসে প্রতিবন্ধী শিক্ষার্থীকে সহায়তা দিল এপেক্স ক্লাব

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালন করেছে এপেক্স ক্লাব অব কক্সবাজার। ২৬ মার্চ (বুধবার) কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এগারটায় লাখো কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনে অংশগ্রহণ। বিকালে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মহান স্বাধীনতা দিবসের আলোচনায় অংশ নেন, পিডিজি এপে. এড. রমিজ আহমদ, পিডিজি এপে. আয়াছুর রহমান, প্রেসিডেন্ট এপে. মো. মুকিম খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. এড. মো. ইউনুছ, সেক্রেটারী এপে. জামাল হোছাইন চৌধুরী, ফেলোশীপ ডাইরেক্টর এপে. এমইউ হাসান তালুকদার, এপে. রমজান আলী, এপে. এ এ কে নোমান আব্বাসী, এপে. আবুল বাশার ভূঁইয়া, এপে. বেলাল আহমদ, এপে. রাশেদ মো. আলী, এপে. শেখ সেলিম, এপে. সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম, এপে. জাহাঙ্গীর আলম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য ডা. হাবিবুর রহমান, অর্ণব কক্সবাজারের প্রধান নির্বাহী নুরুল আজিম, সাংবাদিক আল মাহমুদ ভূট্টো প্রমূখ। আলোচনা সভা শেষে রামু খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালং এলাকার হাকিম আলীর মেয়ে, উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী রুবি আক্তারকে অনুদানের টাকা তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, রুবি আক্তার প্রতিবন্ধী। রুবি পা দুটির উপর ভর দিয়ে চলাফেরা করতে না পারলেও লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চায়। শত প্রতিকূলতার মাঝেও স্ক্রেচ এর সাহায্যে সে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। লেখাপড়ার প্রতি রুবির উৎসাহ দেখে এপেক্স ক্লাব কক্সবাজার তার প্রতি সাহয্যের হাত বাড়িয়ে দেয়।
রামু ইসলামিক ফাউন্ডেশনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা কুরআনখানি, মিলাদ ও দো’আ মাহফিলের আয়োজন করে। ২৬ মার্চ (বুধবার) সকাল দশটায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত কুরআনখানি, মিলাদ ও দো’আ মাহফিলে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন খালেদ। কুরআনখানি ও মিলাদ পরিচালনা করেন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মো. হারুন অর রশিদ। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি সমৃদ্ধি কামনায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কার্যক্রমের শিক্ষক মৌলানা মো. ইসহাক। পুরো প্রোগ্রাম পরিচালনা করেন উপজেলা মডেল রিসোর্স সেন্টারের কেয়ারটেকার আবু বকর ছিদ্দিক। প্রোগ্রামে ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও রিসোর্স সেন্টারের কেয়ারটেকারগণ উপস্থিত ছিলেন।
রামুর শিখন স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন

রামুতে শিখন স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রামু উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১৩২ টি শিখন স্কুলে র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে ৩টি শিখন স্কুলের শিক্ষার্থীরা। ইউরোপিয়ান ইউনিয়ন ও সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরি সহায়তায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত শিখন কর্মসূচির রামু উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১৩২ টি শিখন স্কুলের ৩৯৬০ জন কোমলমতি সুবিধাবঞ্চিত শিশু, ১৬৪০ জন অভিভাবক ও এস এম সি সদস্যবৃন্দ দিবসটি উদযাপন করে। এ উপলক্ষ্যে ৪/৫ টি শিখন স্কুলকে একত্রিত করে র্যালী , আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা স্বাধীনতা দিবস সম্পর্কে জেনেছে যা তাদের আগামী দিনের পথচলা আরও সহজ হবে। কমিউনিটি নিজ উদ্দোগে নিজেদের টাকায় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল স্কুলের সাথে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ৩ টি শিখন স্কুলের শিশুরা অংশগ্রহণ করে সকলের প্রশংসা অর্জন করেছে। এ সকল শিশুদের অনেকেই জীবনের প্রথম উপজেলায় এসেছে এবং সরকারি অনুষ্ঠানের সাথে নিজেরা অংশগ্রহণ করতে পেরেছে। দিবসটি উদযাপনের সার্বিক সহযোগিতায় ছিলেন লানিং ফ্যাসিলেটেটর মুন্নি,পারভীন,জুবাইদ টিটিএস হাজরা তাওহীদুল, সহ ফিল্ড কোঅর্ডিনেটর এস এম লিয়াকত হোসেন ।




