স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ভিত্তিক প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘শেরপুর টাইমস ডটকম’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ বুধবার রাতে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে আয়োজিত কেককাটা অনুষ্ঠান ও আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাম লেখক ও সিনিয়র সাংবাদিক কবি তালাত মাহমুদ। শেরপুর টাইমস ডটকমের সম্পাদক শাহরিয়ার মিল্টনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সম্পাদক রফিক মজিদ, নির্বাহী সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, বার্তা সম্পাদক এম. সুরুজ্জামান, যুগ্ম বার্তা সম্পাদক সাবিহা জামান শাপলা, নিজস্ব প্রতিবেদক মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, শ্রীবরদী প্রতিবেদক রমেশ সরকার, কলাম লেখক ও সাংবাদিক মো.আনিসুর রহমান আকন্দ প্রমুখ। বক্তারা বলেন, সীমিত জনবল নিয়ে মাত্র এক বছরে শেরপুর টাইমস ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে, তা ধরে রাখতে হবে।




