ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কপিরাইট : সমীক্ষা, সুরক্ষা ও সুফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৭, ২০১৪ ৫:৪১ অপরাহ্ণ

Sherpur Pic- 27শেরপুর প্রতিনিধি    শেরপুরে ‘কপিরাইট : সমীক্ষা, সুরক্ষা ও সুফল বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঢাকা কপিরাইট অফিসের আয়োজনে  ২৭ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনী গন্ধ্যায় দিনব্যাপী ও্ই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ‘বাংলাদেশ কপিরাইট আইন : সমীক্ষা, সুরক্ষা ও সুফল’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মো. আতিক রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। ঢাকা কপিরাইট অফিসের রেজিস্টার মনজুর মোর্শেদ তালুকদারের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলী। সেমিনারে সরকারি-বেসরকারি কর্মকর্তা, লেখক, শিল্পী, সাংবাদিক, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার অর্ধশতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

সেমিনারে বলা হয়, কপিরাইট পাইরেসি প্রতিরোধে এবং সৃষ্টিশীল মানুষের নৈতিক ও আর্থিক অধিকার সংরক্ষণ করে। কপিরাইট লংঘন শাস্তিযোগ্য অপরাধ। সচেতনতা বৃদ্ধি এবং আইনের সফল প্রয়োগ কপিরাইট বাস্তবায়নে কার্যকর ভুমিকা রাখতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!