ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৭:৪৩ অপরাহ্ণ

jhalakathi-mapঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় ঝালকাঠি থেকে বরিশালগামী যাত্রীবাহী বাস মেহেদী পরিবহন (নং-১৭৪) গাড়ীতে পৃষ্ট হয়ে ১ম শ্রেনীতে পড়ুয়া স্কুলছাত্রী মিম (৭) নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পর গুরুতর আহত মিমকে বরিশাল শেবাচিম হাসপাতাল নিলে সেখান থেকে ঢাকা নেয়ার পথে দুপুর দেড়টায় মাওয়া ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়। এদিকে দূর্ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক ভাবে রায়ারপুর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সহ এলাকাবাসী মহাসড়কে বেড়িগেট দিয়ে ও সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তারা আঞ্চলিক মহাসড় সংলগ্ন এ বিদ্যালয় এলাকায় ২৪ঘন্টার মধ্যে স্পিডব্রেকার স্থাপন ও নিহতের পরিবারকে ক্ষতিপূরনের দাবী জানায়। এসময় সড়কের উভয়পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে ও আশ্বাসের প্রেক্ষিতে যান চলাচল স্বাভাবিক হয়।

ঝালকাঠিতে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

Shamol Bangla Ads

ঝালকাঠি প্রতিনিধিঃ- রুপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ডিচিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের নিমিত্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সর্বাত্মক ব্যবহারে জনগণকে উদ্ধুদ্ব করার জন্য ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি শিশু পার্কে এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো: গাউস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মজিদ আলী প্রমুখ।

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় ৩ টি দোকান ভাংচুর ও লুটপাট

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচন পরবর্তি সহিংসতায় অর্ধশতাধিক দোকান ঘর ও বসত ঘরে হামলাÑভাঙচুর এবং লুটপাট চালিয়েছে প্রতিপক্ষরা। এতে উভয় গ্র“পের কমপক্ষে দেড় শতাধিক লোকজন আহত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় রাজাপুর উপজেলার আদাখোলা গ্রামে বিএনপি সমর্থক ও চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা করে আহত এবং ৩ টি দোকান ভাঙচুর করে মালামাল লুটে নেয় নির্বাচনে প্রতিপক্ষ গ্র“প। জানাগেছে, আ’লীগ সমর্থিত আনারস প্রতিকের প্রার্থী অধ্যক্ষ মনিরউজ্জামান মনিরের কর্মী সমর্খকরা বুধবার দুপুরে উপজেলার আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের গিয়ে হামলা চালায়। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী রুহুল আমিন হাওলাদার, হাফেজ আ: মালেক, আ: হাই হাওলাদারের বসত ঘর এবং দোকান ঘর ভাঙচুর করে তছনছ করে। এতে রুহুল আমিন, আ: মালেক, আ: হাইসহ ৭/৮ জন আহত হয়। আহতরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসা নিয়েছে। এছ্ড়াাও রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় আহতরা হল রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের ইউপি সদস্য বাদশা মিয়া, মোকাম্মেল হাওলাদার, সিদ্দিক, কবির, মোতালেব, খাদিজা বেগম, নাইম, কাঠিপাড়া গ্রামের সবুজ, শাহ আলম, আলতাফ, নারিকেল বাড়িয়া গ্রামের বাচ্চু হোসেন, কামাল হোসেন চৌকিদার, মোদাচ্ছের হোসেন খান, বারবাকপুর গ্রামের গোলাম রাব্বানী বাবু, মিল্টন হাওলাদার, লেবুবুনিয়া বাজারের মো: অলি ও বাদশা মোল­ার দোকানে হামলা-ভাংচুর ও লুটপাট এবং তাদেরকে মারধর করে আহত করা হয়। উত্তর তারাবুনিয়া গ্রামের লিটন, খলিল দর্জি, মোকলেছ মোল­া ও মিরাজের দোকান দখল, সিরাজ, দক্ষিন তারাবুনিয়ার মামুন, মনির হোসেন। কাঠালিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিতে গিয়ে লাঞ্ছিত মারধরে আহত হয় কাঠালিয়া কলেজের প্রফেসর তপন চন্দ্র হালদারসহ উপজেলার বিভিন্ন স্থানের অর্ধশতাধিক নেতাকর্মীরা। আহতরা হল শহীদুল ইসলাম, নেয়ামুল হোসেন খান, ফোরকান, জামাল খান, মো: জাকির খান, মো: মিলন খান, ডা. শাহআলম হাওলাদার, আলম খান, সরোয়ার খান, মজিবর রহমান জাফর খান প্রমুখ। কাঠালিয়ার আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসাধীন অবস্থায় এদের নাম পাওয়া গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!