ads

মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

জাতীয় সংসদের সদস্যদের (এমপি) নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে সরকার। ২১ এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান। এই ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিরোধী দল। ধন্যবাদ জানিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সব সংসদ সদস্যের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করার দাবি জানান। তার এ বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানান অনেকে।

Shamol Bangla Ads

গত ৩১ মার্চ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান। মঙ্গলবার সংসদ অধিবেশনের একপর্যায়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে ফ্লোর নিয়ে বলেন, সংসদ সদস্যদের একটি সম্মানজনক খবর দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন। দীর্ঘদিন সংসদ সদস্যদের একটা দাবি ছিল যে উপজেলা পরিষদে গেলে তাদের বসার কোনো জায়গা থাকে না। তারা কোথাও বসতে পারেন না।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে কয়েক দিন আগে একজন সংসদ সদস্য দাবি করলে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শক্রমে সরকারি আদেশ জারি করা হয়েছে। প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম, আসবাবসহ সংসদ সদস্য, মন্ত্রীদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী বলেন, এই কক্ষের নামটি হবে ‘পরিদর্শন কক্ষ’। কারণ, সংসদ সদস্যের নামে কক্ষ বরাদ্দ দেওয়ার বিধান নেই। সংসদ সদস্যরা ওখানে বসে প্রয়োজনীয় কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা–সাক্ষাৎ এবং সময় ব্যয় করতে পারবেন। কোনো সংসদীয় আসনে একাধিক উপজেলা থাকলে সব উপজেলায় ওই সংসদ সদস্যের অফিস থাকবে, তিনি বসতে পারবেন।

Need Ads
error: কপি হবে না!