ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর পৌরসভাকে ফ্রি ওয়াইফাই জোন ঘোষণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৩:১২ অপরাহ্ণ

pic-7মেহের আমজাদ, মেহেরপুর : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুর পৌরসভাকে ফ্রি ইন্টারনেট সুবিধার আওতায় আনতে ওয়াইফাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার মহান স্বাধীনতা দিবসে সকাল ৭টার সময় পৌরসভা কার্যালয় চত্ত¡রে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল ওয়াইফাই ব্যবহার করে স্কাইপির মাধ্যমে কথা বলে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একধাপ এগিয়ে গেল মেহেরপুর পৌরসভা। তথ্য প্রযুক্তির উন্নত সেবার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম তাদের কাঙ্খিত সাফল্যের দিকে এগিয়ে যাবে।

Shamol Bangla Ads

ওয়াইফাইয়ের পাশাপাশি মেহেরপুর পৌর নাগরিকদের নানাবিধ সুযোগ সুবিধা দিতে তথ্য স¤প্রচার, আজান, মৃত্যু সংবাদ, গুরুত্বপূর্ণ তথ্য সহ বিভিন্ন সংবাদ ডিজিটাল শব্দ যন্ত্রের মাধ্যমে প্রচার করা হবে।
মেহেরপুর পৌর মেয়র আলহাজ্জ মোতাছিম বিল¬াহ মতুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক এ্যাড. মিয়াজান আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. পল¬ব ভট্টাচার্জ।
মেয়র বলেন, পৌরবাসীকে উন্নত তথ্য প্রযুক্তি সেবা দিতেই ফ্রি ওয়াইফাই চালু করা হলো। মেহেরপুর পৌরসভার আদলে দেশের সকল পৌরসভাকে ফ্রি ওয়াইফাই- এর আওতায় আনতে প্রধান মন্ত্রীকে অনুরোধ করেন তিনি ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!