ads

বৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ টিকার প্রয়োগ

খবর টি পড়েছেন : ১৪৭
দেশে ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ টিকার প্রয়োগ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

দেশে এ পর্যন্ত ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন মানুষ। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১ লাখ ২৬ হাজার ১৩০ আর নারী ৭৪ লাখ ১৬ হাজার ২৬৪ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৪ লাখ ২৮ হাজার ৪৯৫ আর নারী ২৭ লাখ ৭৩ হাজার ৪৬৯ জন।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৬৩৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৫ হাজার ৩২৭ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ২৮২ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩২ লাখ ৬৮ হাজার ১১৩ ডোজ।

Shamol Bangla Ads

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৯ লাখ ১০ হাজার ৬৮২ এবং নারী ৪১ লাখ ৮৭ হাজার ৯৫৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫২ লাখ ৬৯ হাজার ৮৯৭ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২৮ হাজার ৭৩৯ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩২ লাখ ৯৫ হাজার ১৭২ এবং নারী ১৯ লাখ ৭৪ হাজার ৭২৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১৫ হাজার ৫১০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১৩ হাজার ২২৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮১ হাজার ৫৬০ এবং নারী ১৩ হাজার ৭৬৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ৫১৭ জন প্রথম ডোজ এবং ৪৩ হাজার ৮১০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ৩১২ এবং নারী ৭ হাজার ২০৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ২৪৮ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৫৬২ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণ টিকাদান কর্মসূচিতে পুরুষ ৫৮ লাখ ২০ হাজার ৭৪৮ এবং নারী ৪৭ লাখ ৬১ হাজার ৫৩৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৯১ লাখ ৫০ হাজার ৩৫৩ জন প্রথম ডোজ এবং ১৪ লাখ ৩১ হাজার ৯২৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫০ লাখ ৫ হাজার ৪১৭ এবং নারী ৪১ লাখ ৪৪ হাজার ৯৩৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৮ লাখ ১৫ হাজার ৩৩১ জন পুরুষ এবং নারী ৬ লাখ ১৬ হাজার ৫৯৮ জন।
এ ছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৭ লাখ ৪১ হাজার ৬৩৫ এবং নারী ১২ লাখ ২৬ হাজার ৪৭৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ১১ হাজার ৭৮৫ জন প্রথম ডোজ এবং ৪ লাখ ৫৬ হাজার ৩২৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৬০ হাজার ৮৯১ এবং নারী ১০ লাখ ৫০ হাজার ৮৯৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ লাখ ৮০ হাজার ৭৪৪ জন পুরুষ এবং নারী ১ লাখ ৭৫ হাজার ৫৮৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৬১০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৯৮৮ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ২০ হাজার ৬২২ জন নিবন্ধন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধ করেছে তার প্রমাণ নেই… পরবর্তী সংবাদ আগামী ১১ সেপ্টেম্বরের পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads