ads

রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম : নাহিদ ইসলাম

খবর টি পড়েছেন : ৪৫৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, সংসদের নিয়মিত ও দৈনন্দিন অন্য সব কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া উচিত। ২৯ মার্চ রবিবার বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

Shamol Bangla Ads

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা এই সংসদটা কীভাবে গঠিত হয়েছে, আমরা ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি।’

তিনি উল্লেখ করেন, বিষয়টি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্বসহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত এবং এর একটি সুরাহা হওয়া প্রয়োজন। এরপরই সংসদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সংগত বলে তিনি মনে করেন।

Shamol Bangla Ads

বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে। তিনি স্পিকার ও হাউসের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘আমরা প্রথমে এই বিধিতে নোটিশ দিয়েছি। জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগে আলোচনা হোক– এটি আপনার প্রতি আমাদের অনুরোধ রইল।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের… পরবর্তী সংবাদ আমদানির দায় পরিশোধে রিজার্ভ ফের ৩৪ বিলিয়ন ডলারের…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads