ads

বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহজালালে বিমানের কার্গো থেকে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

খবর টি পড়েছেন : ১৯৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে প্রায় ২৫ কোটি টাকার ২০৪টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটিভ) মোকাদ্দিস হোসেন।

Shamol Bangla Ads

কাস্টমস সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৫মিনিটে বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। পরে বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটিভ) মোকাদ্দিস হোসেন, জেবুন্নেসা ও সেগুফতা মাহজাবিনের নির্দেশে এ অভিযান পরিচালনা করে।

Shamol Bangla Ads

সেগুফতা মাহজাবিন জানান, উদ্ধার করা ২০৪টি স্বর্ণের বারের ওজন প্রায় ২৩ কেজি ৬ শ’ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। জব্দ স্বর্ণের বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ :… পরবর্তী সংবাদ শেখ হাসিনার দেশ পরিচালনার স্বীকৃতি জাতিসংঘেও : তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads