কুমিল্লা প্রতিনিধি : মঙ্গলবার বিকালে সাড়ে ৪টায় কুমিল্লা মহানগরীর উজিড় দীঘির পাড় সংলগ্ন এপোলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওই অনুষ্ঠানে লায়ন আতোয়ার জাহান ভূইয়ার সভাপতিত্বে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন- প্রধান অতিথি অ্যাড. মাহাবুবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপিকা সালমা আক্তার, অধ্যক্ষ আক্তার জাহান ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন- এপোলো ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ।




