কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বিএডিসির তোষা পাট বীজ বিতরণ করা হয়।

উপজেলা পাট উন্নয়ন অফিস সূত্রে জানা যায, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পাট উন্নয়ন কার্যালয়ের সামনে পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত উচ্চ ফলনসীল (উফশী) পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলায় ৯০৮ একর জমিতে আঁশ উৎপাদনের জন্য ২১১২ কেজি প্রত্যায়িত পাট বীজ তালিকানুযায়ী ১ হাজার কৃষকের মাঝে বিতরণ করা হয়। এছাড়া পানি স্বল্পতার কারণে উপজেলার যেসব এলাকায় পাট পচনের সমস্যা আছে সেসব এলাকায় বিরোনার সরবরাহ করা হবে। পাট বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার, উপজেলা পাট উন্নয়ন অফিসার আকলিমা আহ্সান, উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার শিবানী রায় প্রমুখ।




