শেরপুরের শ্রীবরদীতে সেবার মান নিশ্চিতকরণের লক্ষে নাগরিকদেরকে সম্পৃক্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে কৃষি বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে প্রিপ ট্রাস্ট এর বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ২৩ সেপ্টম্বর বৃহস্পতিবার দুপুরে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কৃষকদের নানা প্রশ্নের উত্তর তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য মনিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুর রহমান। প্রিপ ট্রাস্টের জেলা সমন্বয়কারী সঞ্জীব কুমার দের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন, প্রিপ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা ফাহমিদা খানম, প্রকল্প সহায়ক শাহনাজ, মিজানুর রহমান, মনোয়ারা প্রমূখ। এ সময় নানা অভিযোগ ও প্রশ্ন করেন উপজেলার কমিউনিটি গ্রুপের সদস্যসহ বিভিন্ন এলাকার কৃষকরা। গণশুনানীতে কিভাবে কৃষিতে উৎপাদনে বিপ্লব ঘটানো যায় এমন পরামর্শ তুলে ধরেন বক্তারা।




