আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জলিরপাড় শাহজাহান খানের বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মো. জাহিদ হোসেন মানিক। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, সংগঠনের উপদেষ্টা মো. মনিরুদ্দিন খলিফা, মো. শাহ আলম খলিফা, ইউপি সদস্য আসাদুজ্জামান ও আবুল হোসেন খলিফা। সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান। সভায় বক্তব্য রাখেন সভাপতি আব্দুস সালাম খলিফা, আব্দুল গফুর খান, মো. সেলিম খলিফা, নিরঞ্জন কুমার অধিকারী, মো. দুলাল খলিফা, ইউপি সদস্য পরিমল সরকার, সাবেক ইউপি সদস্য পুলিন বাড়ৈ, মো. শাহ জাহান খান, আব্দুল আজিজ খলিফা, মো. হাবিবুর রহমান, মানিক খলিফা, মো. আল-আমীন ও লিটন খলিফা।
আগৈলঝাড়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : সদ্য সমাপ্ত আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার উপজেলার রাজিহার, গৈলা বাজার, সুজনকাঠি, দাসেরহাট, উপজেলা সদর, কাজিরহাট, ছয়গ্রাম, ডিএসবিহাট, চাউকাঠি, মিশ্রিপাড়া, রাংতা, বেলুহার, বারহাজার, মোহনকাঠি, ত্রিমুখী, বারপাইকা, করিম বাজার, দুশুমী, আস্কর, চক্রিবাড়ি, নাঘিরপাড়, সোমাইরপাড়, চাঁদত্রিশিরা, বাগধা, পয়সারহাট, জোবারপাড়, বড়মাগড়া, কালুড়পাড়সহ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করনে। এসময় তিনি নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সান্তনা প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন বিএনপি নেতা সিকদার হাফিজ, আ.মান্নান আকন, মাহাবুবুল ইসলাম, স্বপন ভুঁইয়া, শোভন রহমান মনির, আবু হানিফ বক্তিয়ার, আ. কাশেম ভাট্টি, ফিরোজুর রহমান লালু, আ. হক বাহাদুর, মাহাদুন জাহিদ জয়, কাজী মেটিকুল সেলিম, মিজানুর রহমান মিঠু, আলমগীর হাওলাদার, শাহ আলম তালুকদার, ইদ্রিস ভুঁইয়া, শামসৃল হক খোকন, শিপন হাওলাদার, কামরুল ফকিরসহ নেতৃবৃন্দ।




