ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে সভা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০১৪ ৭:২১ অপরাহ্ণ
কেশবপুরে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে সভা

কেশবপুর(যশোর) প্রতিনিধি : কেশবপুরে তামাক বিরোধী প্রচারণার মাধ্যমে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে চেয়ারম্যানদের সাথে জনঅংশগ্রহন শীর্ষক সমন্বয় সভা এইড ঝিনাদহের অর্থায়নে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দেশ ডেভেলমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন চেয়ারম্যান কে এম খলিলুর রহমান, মনিরুল ইসলাম, নূরুল ইসলাম, ডিডিও‘র নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, ওয়ার্ডের প্রগ্রাম অফিসার নাসির উদ্দীন প্রমুখ। সভা থেকে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রনে আরো গতিশীল ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট বাস্তবায়নকারি প্রতিষ্ঠান এইড, ডিডিওকে সভা,সমাবেশ প্রচারণা চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়। সভায় তামাক বিরোধী প্রচারণার লিপলেট, পোষ্টার সরবরাহ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!