ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারের ৩ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান যারা নির্বাচিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০১৪ ৭:৩২ অপরাহ্ণ

MMMMমৌলভীবাজার প্রতিনিধি : চতুর্থ দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ ৩ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ-২ ও বিএনপি-১জন নির্বাচিত হয়েছেন।
যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন, মৌলভীবাজার সদর উপজেলায় বেসরকারী ভাবে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান (আনারস)প্রতিক নিয়ে ৪৩ হাজার ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ সমর্থিত মুহিবুর রহমান তরফদার (দোয়াত-কলম) ৩১ হাজার ৯০ ভোট ও আওয়ামীলীগের অপর প্রার্থী কামাল আহমদ (মোটরসাইকেল) প্রতিক নিয়ে ২৪ হাজার ৯০৬ ভোট পেয়ে পরাজিত পেয়েছেন।
মৌলভীবাজার সদর ভাইস চেয়ারম্যান পুরুষ তালামিষ ইসলামীয়ার আলাউর রহমান টিপু ৫৭ হাজার ৬১২ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতমী প্রতিদ্বন্দি জামায়াতের তারিকুল হামিদ ২১ হাজার ৫৭৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি শাহিনুর রহমান (পদ্মফুল) প্রতিক নিয়ে ৬৬হাজার ৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের রাহিলা আহমদ ১৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।
শ্রীমঙ্গল উপজেলায় বেসরকারী ভাবে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী রণধীর কুমার দেব (আনারস) ৪৭ হাজার ৮৮২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান লাল হাজী  ২৪ হাজার ৫৬৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চা-শ্রমিক নেতা প্রেম সাগর হাজরা (তালা) প্রতিক নিয়ে ৩৩ হাজার ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাপার হাজী কামাল হোসেন (টিয়া পাখি) প্রতিক নিয়ে ৩১ হাজার ৬৮৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির হেলেনা চৌধুরী  ফুটবল প্রতিক নিয়ে ৪৩ হাজার ৭শ ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী (স্বতন্ত্র) মিতালী দত্ত প্রাপ্ত ভোট ২৩ হাজার ৫শ ১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।
কমলগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের অধ্যাপক রফিকুর রহমান (আনারস) প্রতিক নিয়ে ৪৫ হাজার ৪৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির আলহাজ শামীম আহমদ চৌধুরী (মোটর সাইকেল) প্রতিক নিয়ে ৪২ হাজার ৬৬৪  ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ছিদ্দেক আলী (তালা) প্রতিক নিয়ে ১৭ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতমী  প্রতিদ্বন্দি চা শ্রমিক নেতা গোপাল নুনিয়া (টিউবওয়েল) প্রতিক নিয়ে ১৫ হাজার ৯০১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন,
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী পারভীন আক্তার লিলি (ফুটবল) প্রতিক নিয়ে ৩৪ হাজার ৯৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আদিবাসী ফোরাম নেত্রী গীতা রানী কানু (পদ্ম ফুল) প্রতিক নিয়ে ২৬৩৬২ ভোট ও আওয়ামীলীগ মনোনীত বিলকিস বেগম (কলস) প্রতিক নিয়ে ২৩ হাজার ৬৩৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।
মৌলভীবাজার জেলার নির্বাচনী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুল ইসলাম  ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন ।

Need Ads
error: কপি হবে না!