আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে ইউএসআইডির অর্থায়নে ওয়াল্ডফিস বাংলাদেশের কারিগরি সহায়তায় বেসরকারী সংস্থা কেডেকের উদ্যোগে আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের চলাভাংগা গ্রমের নাজমীনের খামারে গতকাল রবিবার সকাল ১১ ঘটিকায় কৃষক মাৃঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী ইউনিয়নের চেয়ারম্যান মোতাহের উদ্দিন মৃধা। সভায় ওয়ালফিসের টেকনিক্যাল স্পেশালিস্ট মো: শফি উল্যাহ ও কোডেকের ডেপুটি টীম লীডার বিপ্লব ভৌমিক মাছ চাষের আধৃুনিক প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেন।
সফল চাষী ফাতেমা বেগম, হাবিব চৌকিদার, নাজমীন আক্তার, ও নার্সারার জব্বার পেদা তার মাছ চাষের অভিজ্ঞতা ও আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন। উপস্থিত চাষীগন নাজমীন ও অন্যান্য সফল চাষীদের সফলতার কথা শুনে অভিভুত হন।
আর এই মাঠদিবসে সফলতা দেখে চাষীগন আরো ব্যাপকভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হবেন । অনুষ্ঠান শেষে মাছ ও সজ্বিচাষ বিষয়ক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উল্লেখ্য চলতি মাসে শাখারিয়া নুরজামালের খামারে, হলদিয়ায় লুৎফুর রহমান লিটনের খামারে, ছোটবগিতে পারভীন আক্তারের খামারে, কড়ইবাড়ীয়াতে হিম্ময়ের খামারে, বড়বগিতে নার্গিস আক্তারের খামারে একটি করে এ পর্যন্ত মোট ৬টি কৃষক মাঠ দিবস পালন করা হয়।




