ads

সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪০ কোটি টাকা ব্যয়ে দুটি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৬০০
শেরপুরে ৪০ কোটি টাকা ব্যয়ে দুটি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুর-জামালপুর সড়কে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে দুটি সেতুর উদ্বোধন করা হয়েছে। ৭ নভেম্বর সোমবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ওই সেতু দুটির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন ও জেলা সড়ক বিভাগের কর্মকর্তারা ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সওজের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামানসহ অন্যান্যরা সেতু দুটি সরেজমিনে পরিদর্শন করেন।

জানা যায়, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে জামালপুর-শেরপুর-বনগাঁও (আর-৪৬০) সড়কের পোড়াদহ ও শিমুলতলী এলাকার কজওয়েতে (পানি প্রবাহের জন্য নিচু রাস্তা) দুটি সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পোড়াদহ (পোড়ারদোকান) এলাকায় ১২৫.৪৯৯ মিটার দৈর্ঘ্যের একটি সেতু ২০ কোটি ৯২ লাখ টাকায় এবং শিমুলতলী এলাকায় ১২৫.৪৯৭ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণে ১৮ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ১৮ মাসের মেয়াদে কাজ শুরু হয়। গত ২০২১ সালে সেতু দুটির নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই সেতু দুটি দিয়ে যান চলাচল শুরু হলেও সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শত সেতুর সাথে ওই দুটি সেতুর উদ্বোধন করেন। সেতু দুটি উদ্বোধন হওয়ার পর শেরপুর থেকে জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়াসহ দেশের উত্তরাঞ্চলের সাথে যাতায়াত সহজতর হয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয় বাসিন্দা মো. সোলায়মান মিয়া বলেন, পোড়াদহ ও শিমুলতলী এলাকায় দুটি কজওয়েতে বর্ষার মৌসুমে বছরের প্রায় দেড় মাস সময় যোগাযোগ বন্ধ থাকতো। স্থানীয় কৃষকরাও তাদের তাদের উৎপাদিত পণঢ পরিবহনে দূর্ভোগ পোহাতেন। সেতু দুটি চালু হওয়ার পর থেকে এ এলাকার দীর্ঘ দিনের সমস্যার সমাধান হয়েছে। কৃষক মো. হারুনুর রশীদ বলেন, এই ব্রিজ দুটি হওয়ায় ফসল আনা-নেওয়া করা সহজ হবে।স্কুলছাত্র মো. মাসুম মিয়া বলেন, আগে বর্ষার দুইমাস নৌকা দিয়ে পাড় হয়ে স্কুলে যাইতাম। নৌকায় উঠলে ভয় লাগত। এখন সেতু দিয়া স্কুলে যামু, কোন সমস্যা হবো না।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে সেতু দুটির কাজ সম্পন্ন হয়েছে। আগে বর্ষা মৌসুমে দীর্ঘদিন শেরপুর-জামালপুর মহাসড়কে পানি থাকতো। সেতু নির্মানের ফলে এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের সমস্যার সমাধান হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ সেতু দুটির উদ্বোধন করেন। এখানে আগে দুটো কজওয়ে সড়ক থাকায় প্রতি বছর বর্ষায় যান চলাচল বন্ধ থাকতো। ফলে শেরপুর থেকে টাঙ্গাইল হয়ে ঢাকা এবং উত্তরবঙ্গের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যাপক হয়রানীর শিকার হতো জনসাধারণ। প্রধানমন্ত্রীর উদ্যোগে ওই সমস্যার সমাধান দ্রুত সমাধান হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads