এম.আর.টি. মিন্টু শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার অধিবাসীদের সৃজনশীল অরাজনৈতিক সেবামূলক সংগঠন শ্রীবরদী কল্যাণ সমিতি শ্রীবরদী উপজেলা প্রশাসন মিলনায়তনে সংগঠনটির প্রাক্তন সভাপতি আলহাজ্ব আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েনের উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক চাঁন, বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির প্রাক্তন সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুলাহ সালেহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, জেলা কৃষক লীগ নেতা আব্দুল কাদের, যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সংগঠনের পক্ষে সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস ছালাম, ত্রাণ উপ-কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুছ মাষ্টার, আহŸায়ক আবুল কাশেম, আবু রায়হান আল মাসুদ লাভলু প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন- এই সংগঠনের সেবামূলক কর্মকান্ড সমাজে উজ্জল মাইল ষ্টোন হয়ে থাকবে। সমাজের বিত্তশালীদের হত দরিদ্র মানুষের যে কোন দূর্যোগে এগিয়ে আসা প্রয়োজন। তার সরকার অসহায়দের যেকোন দূর্যোগ অতীতেও মোকাবেলা করেছে এবং ভবিষৎ প্রয়োজনেও তার সহযোগিতার হাত প্রসারিত হবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন এই বর্ষীয়ান ও জনপ্রিয় সংসদ সদস্য। আলোচনা শেষে ধারাবাহিক সেবার অংশ হিসেবে উপজেলার দুস্থ নারী ও পুরুষদের মধ্যে ২৬৫ জনকে সংগঠনের নিজস্ব অর্থায়নে ব্যবহার উপযোগী কম্বল বিতরণ করা হয়। গোলাম সাকলায়েন প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জানান- তার সংগঠন দীর্ঘকাল যাবৎ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের নগদ বৃত্তি, সনদ ও পুরস্কার প্রদান সহ বিভিন্ন জনকল্যাণমূলক সেবা দানের মাধ্যমে সুনাম অর্জন করেছে এবং অনুরুপ জনসেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার।




