সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে বে-সরকারী সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। ১৯ জানুয়ারী রবিবার সকাল ১০টায় টিএমএসএস এর শাখা কার্যালয়ে ব্যবস্থাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর ইসলাম, নওগাঁ জোনের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, এরিয়া ম্যানেজার সিরাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সমাজসেবী আব্দুলাহ আনছারী প্রমুখ। উলেখ্য গত দুই দিনে সাপাহার উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৮শ জন শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।




