ads

শনিবার , ২২ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে হরিজনদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২২, ২০১৪ ৭:২৮ অপরাহ্ণ
মেহেরপুরে হরিজনদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মেহের আমজাদ, মেহেরপুর : আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর হরিজন সম্প্রদায়ের উদ্যোগে গতকাল মেহেরপুর পৌরসভার সামনে মানব বন্ধন শেষে স্মারক লিপি প্রদান করা হয়। এদিন কমিটির সভাপতি ভন্তা ও সাধারণ সম্পাদক মিঠুর নেতৃত্বে পৌর সভার সামনে মানব বন্ধন করা হয়। পরে পাঁচদফা দাবি সম্বলিত স্মারক লিপি জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়।

মেহেরপুর ১ম বিভাগ হ্যান্ডবলে টাউন ক্লাব জয়ী ও বামনপাড়ার ওয়াকওভার

Shamol Bangla Ads

মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় মেহেরপুর টাউন ক্লাব জয়লাভ করেছে। এছাড়া মেহেরপুর বামনপাড়া বটতলা একাদশ ওয়াক ওভার লাভ করেছে। গতকাল শুক্রবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় টাউন ক্লাব মেহেরপুর সানরাইজ স্পোটিং ক্লাবকে পরাজিত করে। এছাড়া আশরাফপুর জনকল্যাণ ক্লাব মাঠে না আসায় বামনপাড়া বটতলা একাদশ ওয়াক ওভার লাভ করেছে।
দিনের প্রথম খেলায় মেহেরপুর টাউন ক্লাব ৮-১ গোলে মেহেরপুর সানরাইজ স্পোটিং ক্লাবকে পরাজিত করে। টাউন ক্লাবের রাসেল ও আশরাফুল ৩টি করে এবং তানিম ও টুটুল একটি করে গোল করেন। সানরাইজের পক্ষে মনি একমাত্র গোলটি করেন।

 

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে মেহেরপুর ভৈরব’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর গতকাল শুক্রবার সন্ধ্যায় ভৈরব সাংস্কৃতিক চত্বর কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সহসভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহসভাপতি রমা ব্যানার্জি, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু, সাহিত্য সম্পাদক মীনা পারভীন প্রমুখ। সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!