ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ মার্চ শুক্রবার বন-বিভাগের উদ্যোগে গজনী ফরেস্ট বীট অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ বন-বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মাঈনুদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মদ খান, বীট কর্মকর্তা আবু তাহের, দ্বীন মোহাম্মদ শামসুল হক, অংশীদার মাহফুজুর রহমান ও শফিকুল ইসলাম প্রমূখ।




