আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : বিশ্বরেকর্ড গড়তে ঢাকায় কেন্দ্রিয় ভাবে উদ্যোগ নেয়া ‘লাখো কন্ঠে সোনার বাংলা’ গাইতে কলারোয়াও পিছিয়ে থাকছে না। আগামী ২৬মার্চ কলারোয়ার কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনায় শরীক হতে পারবে যে কেউ। এ উপলক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভার অংশ হিসেবে বৃহষ্পতিবার বিকেলে কয়েকটি হাইস্কুলের প্রধান শিক্ষকদের সাথে এক মবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও অনুপ কুমার তালুকদার। সভায় মাধ্য. শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, অধ্যা. এম এ ফারুক, কপাই সা. সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আব্দুর রব, রুহুল আমিন, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, ইমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক আজগর আলি প্রমুখ। সভায় ২৬মার্চ যথাসময়ে শহীদ মিনার পাদদেশে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়।




