ads

শুক্রবার , ১৩ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় বাস ভাংচুরের প্রতিবাদে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ

খবর টি পড়েছেন : ১৮৮
চুয়াডাঙ্গায় বাস ভাংচুরের প্রতিবাদে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

02চুয়াডাঙ্গা প্রতিনিধি : দুদফায় চারটি বাস ভাংচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। আজ বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় তারা। বাস শ্রমিকরা সকাল ৮টায় তাদের বাস নিয়ে শহীদ হাসান চত্তরে প্রধান সড়কের ওপর বাস রেখে জেলা শহর থেকে সব রুটের রাস্তা বন্ধ করে দেয়। এতে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে।

Shamol Bangla Ads

বাস শ্রমিক রবিউল হক জানান, বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে জেলার প্রধান সড়কে নছিমন, করিমন, ইজিবাইক চলাচল বন্ধ করার দাবি জানালে আজ বুধবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার নতুনবাজারে অটোরিকসা চালকরা দুটি বাস ভাংচুর করে। এর আগের দিন দৌলাতদিয়াড়েও দুটি বাস ভাংচুর করে তারা। এসব ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৮টায় বাস শ্রমিকরা চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্ত্বরে প্রধান সড়কের ওপর বাস রেখে সব রুটের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে একইভাবে অটোরিকসা চালকরা বাস ভাংচুর করে। এ ঘটনায় মঙ্গলবার কয়েক ঘন্টা চুয়াডাঙ্গা-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ রাখে বাস শ্রমিকরা। বুধবার তারা আবারও বাস ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে, এখনো পর্যন্ত পরিবহণ মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে কোনো ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়নি।

Shamol Bangla Ads

এ ঘটনার পর থেকে চুয়াডাঙ্গা শহর থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-যশোর, চুয়াডাঙ্গা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া ও চুয়াডাঙ্গা-কার্পাসডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ইজিবাইক ও অটোরিকসা চালকরা গা ঢাকা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ তৎপর রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার এস আই খলিলুর রহমান জানান, শহীদ হাসান চত্বরে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার (সার্কেল/সদর) মোঃ কামরুজ্জামান জানান, বাস মালিক-শ্রমিকদের সাথে ছোট পরিসরে বুধবার সকালে একটি বৈঠক হয়েছে। তাতে উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি সমাধানে পৌছানো যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এত্তো বড় পতাকা! পরবর্তী সংবাদ গোপালপুরে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতী ও বিক্ষোভ কর্মসূচি পালিত