ads

শুক্রবার , ২১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলী উপজেলা নির্বাচনে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২১, ২০১৪ ৩:১৫ অপরাহ্ণ
আমতলী উপজেলা নির্বাচনে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জি,এম দেলোয়ার হোসেন বৃহস্পতিবার গাজীপুর. কুকুয়া, আমড়াগাছিয়া, হলদিয়া, গুলিশাখালীসহ বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে গাজীপুর বাজারে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী জি,এম, দেলোয়ার হোসেন (আনারস) , উপজেলা আওয়ামীলীগে (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক এম এ কাদের মিয়া, আমতলী পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমানসহ অন্যনেতারা। অপরদিকে আওয়ামীলীগ সমর্থিত ভাইস- চেয়ারম্যান প্রার্থী মো. মজিববুর রহমান (টিয়াপাখি) মহিলা ভাইস- চেয়ারম্যান প্রার্থী মোসাঃ মাকসুদা আক্তার জোসনা (হাস) এবং বিএনপি সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন ফকিরের ( দোয়াত কলম) আ,লীগের বহিস্কৃত সাধারন সম্পাদক সামসুদ্দিন আহমেদ ছজু(ঘোড়া) অপর বিদ্রোহী আ,লীগের বহিস্কৃত মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য এ্যাডঃ সামসুদ্দিন শানু (মটরসাইকেল ) মার্কার সমার্থনে উপজেলার গাজীপুর বাজারসহ বিভিন্নস্থানে পথসভা অনুষ্টিত হয়েছে।

আমতলী উপজেলা আ.লীগের সম্পাদকের দায়িত্ব পেলেন এ্যাডঃ এম এ কাদের মিয়া

Shamol Bangla Ads

বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদকের দায়িত্ব পেলেন ত্যাগিও সৎ রাজনীতিবিদ হিসাবে পরিচিত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ এম এ কাদের মিয়া, উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত (অমান্য) উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুদ্দিন সজু, সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. শামসুদ্দিন সানুসহ তিন নেতাকে(২০ মার্চ) বুধবার বহিস্কার করা হয়েছে।
আমতলী শহরের সাকিব প্লাজায় (৩য় তলায়) অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় গৃহীত এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু। সাধারন সম্পাদকের শূন্য পদে দায়িত্ব পালনের জন্য দলের সহ-সভাপতি অ্যাড. আ. কাদের মিয়া কে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!