ads

রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাইজবন্ডের ১১১তম ড্র অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২১৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১১তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইলসামের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র হয়।
এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের ০৬৪০৮৬৪ নম্বর এবং তিন লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৬৬৮১৯০ নম্বর।
একক সাধারণ পদ্ধতি বা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৭৩ সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।
এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতি সিরিজের জন্য একই নম্বর) এ ড্র পরিচালিত হয়।

Shamol Bangla Ads

বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৭৩টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝা, কএ, কট, কঠ, কড়, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খথ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড়, খাঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গথ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড়, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম ও গল এ ড্রয়ের আওতাভুক্ত।

উপরের সিরিজসমূহের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। নিম্নবর্ণিত সংখ্যার প্রাইজবন্ডগুলো সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

Shamol Bangla Ads

তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ টাকার দুটি বিজয়ী সিরিজ ০০৮১৭৫৫ ও ০২৬৮১১০, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকার দুটি সিরিজ ০৬৫৫৮২২ ও ০৯১৭৭৪২। এছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী ৪০টি সংখ্যা ১০ হাজার টাকা করে পাবেন।

৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর
০০৯২২০১, ০১২৮৬৯৭, ০১২৮৮৮৫, ০১৩৮৮১৬, ০১৪০৫০৮, ০১৪৯৭৯৮, ০২৫০৪১৭, ০১৮২২১০, ০২৩৬১৫২, ০২৬৫৬৮৯, ০৩০০২৬৫, ০৩০৮১০১, ০৩১৫৯৮২, ০৩৪৭৬২৪, ০৪১২৭৯০, ০৪১৪৬৪৪, ০৪১৫৯৪৫, ০৪৩৫১২৮, ০৪৬৮৩৫১, ০৪৭৭২৪৫, ০৪৯৮৩৩০, ০৫১১৬৬৩, ০৫৩৩৬৫৯, ০৫৬২৬৭৮, ০৬০৬৩৮৯, ০৬০৯৩৬২, ০৬০৯৭৮৫, ০৬৪৪৪৬৯, ০৬৪৭৬৩৫, ০৬৫০৫৪১, ০৬৮৭৪১১, ০৭৮২৩৯০, ০৭৯২২৫৯, ০৮৬৩২১৯, ০৮৬৫০৬৩, ০৮৮৯৬৬৫, ০৯০০৪২৯, ০৯২২১৪০, ০৯৪১৯২৩ এবং ০৯৭১৯২৮।

ড্রয়ের নির্ধারিত তারিখ হতে ৬০ (ষাট) দিন আগে (বিক্রির তারিখ ধরে এবং ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যে সব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো ড্রয়ের আওতায় এসেছে।

আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী- ১৯৯৯ সালের ১ জুলাই হতে প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ হতে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করার বিধান রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান পরবর্তী সংবাদ মহান মে দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads