ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্কুল শিক্ষার্থীদের ৪ দিন ব্যাপী জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০১৪ ৫:০৩ অপরাহ্ণ

sssssশেরপুর প্রতিনিধি : জাতীয় সংগীত শুদ্ধভাবে গাইতে শেরপুরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ৪ দিন ব্যাপী ‘জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা‘ শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর সহায়তায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

Shamol Bangla Ads

১৮ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর কারেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাজীব কুমার সরকার। এসময় মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সঞ্চিতা হোড় দিপু, রাজিয়া সামাদ ডালিয়া, অধ্যক্ষ মলয় মোহন বল, জেলা কালচারাল অফিসার  প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় শেরপুর শহরের ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে।

Need Ads
error: কপি হবে না!